রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রংপুরের রাজারহাটে ২২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৫ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।

ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি. মি. যা অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়ায় ঘন্টায় ৩০-৪০ কি. মি. পর্যন্ত। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৩%।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৮ মিনিটে। আগামী ৭২ ঘন্টায় (৩ দিন) আবহাওয়ার অবস্থা সম্পর্কে জানানো হয়েছে, আবহাওয়ায় সামান্য পরিবর্তন আসতে পারে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এমবি