রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত আরো ২৫ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত এ পাঁচজনের মৃত্যু হয়।

শিয়ালদাহ মৌজার হেডম্যান জুইপ্কু থাং ত্রিপুরা খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওখানকার মানুষ সাধারণত ঝরণার পানির ওপর নির্ভরশীল। খাবার পানি হিসেবে এটিই তারা ব্যবহার করে।’

তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, ওই পানি পান করেই তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়। আর কয়েকদিন ধরে ডায়রিয়ার প্রকোপ বেড়ে চলছে।

বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত মোট পাঁচজনের মৃত্যু হয়।’

এমএ