রাজধানীর মতিঝিলে বাংলাদেশ পাটকল করপোরেশন ভবন আদমজী কোর্টের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে ওই ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আট তলা ভবনের ওপরের দুটি ফ্লোরে আগুন লেগেছিল। বেলা ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
এমআর





