নগরীর আইস ফ্যাক্টরি রোডের বরিশাল কলোনিতে অভিযান চালিয়ে ৪৭৬ বোতল ফেনসিডিল ও ৫ বস্তা গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার বিকালে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন- মাসুমা খাতুন ও মো. রাসেল মিয়া।
সিএমপির জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে ফেনসিডিল এবং গাঁজা এনে নগরীর বিভিন্ন স্থানে সহযোগীদের মাধ্যমে বিক্রি করতো। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
এআই





