কুষ্টিয়ার দৌলতপুরে জেএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং করায় আলাউদ্দিন (২২) নামে এক জেল পুলিশকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার আলাউদ্দিনের এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আলাউদ্দিন উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগর চরকান্দিপাড়া গ্রামের মৃত জামাল মণ্ডলের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত আদালত সূত্র জানায়, আলাউদ্দিন বেলা ১টার দিকে খাস মথুরাপুর কেন্দ্র থেকে জেএসসি পরীক্ষার্থী ছালমা খাতুনকে জোরপূর্বক তুলে নিয়ে যাবার চেষ্টা করে। এ সময় সালমাকে চপেটাঘাতও করা হয়। স্থানীয়রা তা দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পরীক্ষা কেন্দ্রের কর্তব্যরত পুলিশ আলাউদ্দিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালত স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আলাউদ্দিনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
সবুজ/জারিফ





