বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫ বছরের সাজাপ্রাপ্ত সাজপ্রাপ্ত আসামি সাবেক বিডিআর সদস্য আশরাফ আলী (৫৫) মারা গেছেন।
রোববার সন্ধ্যা সোয়া সাতটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সোয়া ১০টার দিকে তিনি মারা যান।
আশরাফ আলী গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার মাজবাড়ি গ্রামের আবদুল মালেকের ছেলে।
কেএইচ





