মাগুরায় নতুন করে আরও ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো২৩৫ জনে। গত সোমবার পর্যন্ত সুস্থ হয়েছে ১১১ জন।

মঙ্গলবার (১৪ জুলাই) মাগুরা সিভিল সার্জন ডা. প্রদিপ কুমার সাহা জানান, জেলায় নতুন ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ব্যাক্তিরা জেলার কোন কোন এলাকার বাসিন্দা তা নিরুপনে কাজ চলছে।

সোমবার (১৩ জুলাই) পর্যন্ত সুস্থ হয়েছে ১১১ জন। হোম আইসোলেশনে আছে ৭৯ জন। উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরে রেফার করা হয়েছে ৯ জনকে। এছাড়া জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৭ জনের।

সাইফুল্লাহ/এমবি