মাগুরায় নতুন করে আরো ৩ জন করোনা রুগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২ জন এবং মহম্মদপুর উপজেলায় ১ জন । এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৯ জনে দাড়ালো।
দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৭৪৬ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ১৪০ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৫ শতাংশ।
আজ বুধবার (৩ জুন) দুপুরে মাগুরা সিভিল সার্জন অফিসের মনিটরিং অফিসার ডা: মো: আরিফুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় প্রাপ্ত রিপোর্টের ফলাফলে ৩ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন।
এরা হলেন মাগুরা সদর উপজেলার বগিয়া গ্রামের জাহিদ(৩৫) , আঠার খাদা ইউনিয়নের মালন্দ গ্রামের গোবিন্দ(৩৫), এবং মহম্মদপুর উপজেলার রায়পাশা গ্রামের মওলা(৩৫)। এরা তিনজনই ঢাকাতে বেসরকারী কোম্পানীতে কর্মরত এবং সদ্য ঢাকা থেতে মাগুরায় এসেছেন।
মাগুরায় নতুন ৩ জনসহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৯ জনে দাড়ালো। এর আগে ১৯ জনকে সুস্থ ঘোষনা করেছে মাগুরা স্বাস্থ্য বিভাগ। বাকি আক্রান্তদের হোম আইসোলেশনে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থাকা অপর ১ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
সাইফুল্লাহ/এএস





