আশুলিয়ার নিশ্চিন্তপুর থেকে ফরিদা বেগম (৩৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী শাহজাহানকে আটক করা হয়েছে।
সোমবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে নিশ্চিন্তপুর এলাকার ভাড়া বাসার একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক ( এসআই) বাবুল শরীফ এ তথ্য নিশ্চিত করেন। নিহত ফরিদার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার রানীপুকুর গ্রামে।
এসআই বাবুল শরীফ জানান, ওই ভাড়া বাড়ির একটি কক্ষের আড়ের সাথে ফরিদার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় প্রতিবেশীরা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় ফরিদার স্বামীকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, এটা হত্যা না কি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।
এমএনজে





