তিন সংগঠনের অবস্থানের ফলে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। যার কারণে গুলিস্থান, পল্টন, দৈনিক বাংলা মোড় ও মতিঝিল পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে। ফলে কর্মস্থলগামী সাধারণ যাত্রীদের পড়তে হয়েছে দুর্ভোগে।
শনিবার (২৭ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোবাইডারদের (সিএইচসিপি) চাকরি রাজস্বকরণের দাবিতে অবস্থান করলে এ দুর্ভোগ সৃষ্টি হয়।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি থেকে শিক্ষক-কর্মচারীদের ৬টি সংগঠনের জোট 'বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরাম' ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করছেন ও ১৫ জানুয়ারি থেকে তারা জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তার পাশে আমরণ অনশন পালন করে যাচ্ছেন ও ৩য় ধাপে বাদ পড়া সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের এক দফা দাবিতে ২১ জানুয়ারি থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচির পর ২৩ জানুয়ারি থেকে অনশন কর্মসুচি পালন করছে। এবং আজ কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোবাইডারের অবস্থান কর্মসূচি ফলে এ জনদূর্ভোগ সৃষ্টি হয়।





