কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি এবং জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও চৌদ্দগ্রামের সাবকে এমপি ডা. সয়ৈদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি করে দুটি মামলা করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজামান বাদী হয়ে নাশকতা ও হত্যার অভিযোগে মামলা দু’টি দায়ের করেন। দুই মামলায় বিএনপি-জামায়াতের ৫৬ জনের নাম উল্লেখসহ আরো ৭১ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারের জগমোহনপুর এলাকায় দুর্বৃত্তদের পেট্রলবোমায় দগ্ধ হয়ে একটি বাসের সাত যাত্রী নিহত হন।

জেএ