রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) উদ্যোগে ৩৩টি ওয়ার্ডের মোট ১২৭টি পুজা মণ্ডপে প্রায় ১০ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছেন মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু।

সোমবার বিকালে রসিক অডিটরিয়ামে নগরীর বিভিন্ন পুজা মন্ডপে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।

সরফুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ সাম্প্রাদায়িক সম্প্রীতির দেশ। কোনো অশুভ শক্তি রংপুরের সাম্প্রদায়িক সাম্প্রীতি নষ্ট করতে পারবে না। সার্বজনীন দুর্গাপূজা আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করবে।

এসময় উপস্থিত ছিলেন- রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন খান, কাউন্সিলর সেকেন্দার আলী, সুলতান আহমেদ, শাহজালাল করিম বকুল, গোলাম সরওয়ার মীর্জা, শ্রী হারাধন চন্দ্র রায়, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, গ-অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আজম আলী, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল প্রমুখ।

রসিক ১১ নম্বর ওয়ার্ডের বালার বাজার সার্বজনীন হরি মন্দিরের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন মেয়র।

জেআই,