টাঙ্গাইলে তিনটি বিদেশি পিস্তল, ৩০ রাউন্ড গুলি ও পাঁচটি ম্যাগজিনসহ নকুল দত্ত (৩৮) নামের একজনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ।

শনিবার বিকেলে টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) পঙ্কজ চন্দ্র রায় জানান, টাঙ্গাইল সদর উপজেলার অলোয়া ভবানী এলাকার নলিনী মহন দত্তের ছেলে নকুল দত্তকে শুক্রবার দুপুরে টাঙ্গাইল শহরের জেলা সদর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পরে রাতে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, অলোয়া ভবানী এলাকায় একটি মাঠে কয়েকটি অস্ত্র মাটির নিচে পুঁতে রেখেছেন। তার স্বীকারোক্তি অনুযায়ী শনিবার দুপুরে মাটি খুঁড়ে ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

এ ব্যপারে টাঙ্গাইল সদর থানায় মামলা করা হয়েছে।

এমকে