মালয়েশিয়ায় শওকত আলী (৩০) নামে এক বাংলাদেশি নাগরিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
রবিবার (২০ আগস্ট) সকাল পৌনে আটটায় শওকতের কর্মস্থলের পাশেই এই ঘটনা ঘটে। নিহত শওকতের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানায়।
ইন্দোনেশিয়ার তিন নাগরিকের হামলায় ও ছুরিকাঘাতে শওকত আলীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শওকত আলী জালান ইম্বির আল-মাহমুদিয়া রেস্টুরেন্টের সামনে ছিলেন। এ সময় ইন্দোনেশিয়ার তিন নাগরিক তাকে এলোপাতারি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই শওকত আলীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তবে ঘটনার সূত্রপাত ও কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
আল-মাহমুদিয়া রেস্টুরেন্টের মালিক ফারুক জানান, শওকত তার রেস্টুরেন্টে কাজ করতেন। সকালে বাসা থেকে কর্মস্থলে আসার পথে ইন্দোনেশিয়ার তিন নাগরিক তার ওপর হামলা চালায়। এতে তার মৃত্যু হয়।
এএইচ





