জেলার নানিয়াচর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় বেতছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সত্যব্রত চাকমা (২৮) ও বিজু চাকমা (৩৫)। তারা ইউপিডিএফ এর সদস্য বলে জানা গেছে।
ইউপিডিএফ এর নেতা বাবলু চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
নানিয়াচর থানার ওসি আওয়াল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঢাকা, ১২ জুন (টাইমনিউজবিডি.কম)//এএইচ





