নওগাঁর রাণীনগর উপজেলায় গত বৃস্পতিবার বিকেলে বয়ে যাওয়া শিলাবৃষ্টিতে ফুটো হয়ে গেছে বেশ কিছু ঘর বাড়ীর টিনের ছাউনি। পাশাপাশি ফসলের্ও ব্যাপক ক্ষতি হয়েছে।

জানা যায় শিবের মাধাইমুড়ি গ্রামের প্রায় ১০টি বাড়িসহ এলাকার অন্যান্য গ্রামগুলোতে বেশ কিছু বাড়ির টিনের ছাউনি ফুটো হয়ে গেছে। ফুটো হয়ে যা্ওয়া বাড়িগুলোতে এখন যেকোনো সময় বৃষ্টি হলে পানি পড়ে। যার কারণে মানুষ খুব বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে। এ ছাড়া প্রায় ৪৫ মিনিট ব্যাপী এ শিলাবৃষ্টিতে কাঁচা পাকা আমসহ বিভিন্ন ফসলাদি ও পুকুরের পোনা মাছের ব্যাপক ক্ষতি হয়েছে।

রাণীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেহেদী হাসান বলেন, গত বৃহুস্পতিবার বিকেলে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থদের তালিকা করে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা ও ত্রাণ প্রদান করা হবে।
জেড