কক্সবাজার শহর থেকে এক সহযোগীসহ জাহেদুল করিম (২২) নামে শিবিরের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের কালুর দোকান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জাহেদুল করিম উখিয়া উপজেলার বাড়া পালং এলাকার মৃত নজির আহাম্মদের ছেলে ও তার সহযোগী হলেন, সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিকপাড়া গ্রামের মো. রশিদের ছেলে শাহাজাহান (২৪)।

জাহেদুল করিমের বিরুদ্ধে সদর থানায় তিনটি হত্যা মামলাসহ প্রায় দুই ডজন মামলা রয়েছে। তিনি পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত আসামি।

কক্সবাজার সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) কাজি মতিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে শুক্রবার আদালতে পাঠানো হবে।

কেএইচ