খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি গ্রামে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৯ জুন) বেলা ১১টার দিকে পাইপা এলাকার একটি লেকের পাড় থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন এনামুল হক (৪৫) ও তার স্ত্রী পারভিন আক্তার (৩৫)।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদৎ হোসেন টিটু বলেন, তাদের দুইজনের মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। কে বা কারা কেন তাদের হত্যা করেছে এ ব্যাপারে কিছু জানা যায়নি। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

এমই