চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি, মাস্টারবিহীন জাহাজ চালানো, নিরাপত্তা সরঞ্জাম না থাকা, অতিরিক্ত পণ্য বোঝাইয়ের অভিযোগে ৯টি নৌযানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম বন্দরের নির্বাহি ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি, মাস্টারবিহীন জাহাজ চালানো, অতিরিক্ত পণ্য বোঝাই সহ বিভিন্ন অপরাধে ৯টি নৌযানকে জারিমানা করা হয়েছে। এছাড়া ৭০ হাজার ৮৯০ টাকা বন্দরের বকেয়া পাওনা (বার্থিং বিল) আদায় করা হয়।
যেসব জাহাজকে জরিমানা করা হয়েছে সেগুলো হলো-এমটি আরজু, এমভি চর স্যামাইল, এমভি প্রিন্স অব সম্রাট, ওটি শ্রাবন্তি-১, এমটি ফরিয়াদ-৫, আতীক-৫, এমভি সাড়া-২, এমভি পদ্মা পাড়-১ ও এমভি সামিরা।
ওএফ





