বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, ট্রাফিকের রমনা বিভাগে ১৩৫টি, লালবাগ বিভাগে ১৫৬টি, মতিঝিল বিভাগে ৪২৩টি এবং ওয়ারী বিভাগে ৩৯৫টি মামলা হয়েছে।

এ ছাড়া তেজগাঁও বিভাগে ১৭১টি, মিরপুর বিভাগে ৩৫৭টি, উত্তরা বিভাগে ৪০৬টি এবং গুলশান বিভাগে ৭৭০টি মামলা করা হয়েছে। আটটি ট্রাফিক বিভাগের মধ্যে গুলশান বিভাগে সর্বোচ্চসংখ্যক মামলা হয়েছে।

বিভাগভিত্তিক অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়।

রাজধানীর সড়কে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন কার্যকর করতে ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এস