পূর্ব শত্রুতার জের ধরে নাটোরের সিংড়ায় প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার ছতর গ্রামে এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানান, ছতর গ্রামের ধান ব্যবসায়ী আবুল কালাম ব্যবসায়িক কাজে জামতলী বাজারে আসার পথে একই গ্রামের কালাম মুহুরির নেতৃত্বে ১০-১২ জনের একটি দল লাঠিসোটা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে তার উপর হামলা চালায়। এ সময় কালামের সাথে থাকা রেজাউল, পলাশ ও পারভেজ তাকে রক্ষা করতে গেলে তাদের উপরও হামলা চালানো হয়।
তখন তাদের স্থানীয়রা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য আবুল কালাম এবং রেজাউলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





