ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল হাসপাতাল এলাকায় একুশে পরিবহনের একটি এসি বাস খাদে পড়ে শিশুসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৮ জন।

শুক্রবার (১৬ জুন) সকালে সাইনবোর্ডের সাদ্দাম মার্কেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাইনবোর্ডের কাছাকাছি এলাকা ডেমরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা বজলুর রশীদ জানান, সকালে একুশে পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। খবর পেয়ে ডেমরা-যাত্রাবাড়ীসহ ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। এ সময় দুইজনের লাশসহ বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বজলুর রশীদ আরো জানান, এখনো উদ্ধারকাজ চলছে। শেষ হলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

এমই