দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাস সজোরে ধাক্কা দিলে তিনজন নিহত হন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর হাইওয়ে পুলিশের এসআই আ. মালেক জানান, মহাসড়কে আফাজ মার্কেটের বিপরীতে পশ্চিম ময়মনসিংহ লেনে একটি ট্রাক দাঁড়ানো ছিল।
এ সময় ময়মনসিংহগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় মাইক্রোবাসটির সামনের অংশ। ঘটনাস্থলেই মাইক্রোবাস চালকসহ তিনজন নিহত হন ।
এএস





