সিলেটে পুলিশের গুলিতে শর্মী দেব নামে এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রী আহত হয়েছে। রোববার সন্ধ্যা ৬ টার দিকে নগরীর মীরাবাজারে ছাত্রদল নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর করার সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নাশকতাকারীদের রুখতে পুলিশের ছোড়া রাবার বুলেটটি ওই শিক্ষার্থীর ডান চোখের নিচে নাকের পাশে বিদ্ধ হয়।

আহত শর্মী দেব নগরীর যতরপুরের ৭১ নবপুষ্প বাসার ভাড়াটিয়া বিনোদ বিহারী দেব ও শান্তা দেবের একমাত্র মেয়ে। সে এবার নগরীর কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ জানান, মীরাবাজারে পিকেটারদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। তবে কোন ছাত্রী আহত হওয়ার খবর পাইনি।

জেএ