রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিন ও প্রো-ভিসি প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান এর সাথে পৃথক পৃথক ভাবে সৌজন্য সাক্ষাৎ করেছে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ।

রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে ভিসির কনফারেন্স রুমে ক্লাবের নব নির্বাচিত সভাপতি তাসলিমুল আলম তৌহিদের নেতৃত্বে ক্লাব সদস্যরা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় প্রেসক্লাবের সদ্যবিদায়ী সভাপতি গোলাম রাসূল রনি, নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ইমদাদুল হক সোহাগ, সাবেক সহ-সভাপতি তারেক হোসাইন টুটুল, সহ-সভাপতি মনিরুল ইসলাম নাঈম, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম তুষার, কোষাধ্যক্ষ মানিক রাইহান বাপ্পী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুজাহিদ শাহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান আশিক, ক্রীড়া সম্পাদক নূর মুহাম্মদ রিফাত, কার্যনির্বাহী সদস্য হুমাউন কবির সাজু, মিজানুর রহমান রানাসহ ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন। ভিসির সাথে সাক্ষাৎ শেষে প্রো-ভিসির সাথে সাক্ষাৎ করেন ক্লাব সদস্যরা।

সৌজন্য সাক্ষাতের সময় ভিসি ও প্রো-ভিসি উভয়ে নতুন কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশ্ববিদ্যালয় সার্বিক উন্নয়নে প্রেসক্লাবের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে আশাবাদ বক্ত করেন।

আশিক/নাজিব