দিনাজপুর জেলা শহরে বালুবাহী ট্রাক্টর চাপায় মো. রাফিউল ইসলাম শাহেল (৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শহরের কাঞ্চন কলোনি মাজার মোড় এলাকায় মঙ্গলবার দুপুর ২টায় এ দুর্ঘটনা ঘটে।

শাহেল শহরের চাউলিয়াপট্টির মো. মিজানুর রহমানের ছেলে ও রয়েল রেসিডেন্সিয়াল স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র।

কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আফতাব হোসেন জানান, দুপুরে স্কুল ছুটির পর শাহেল বাড়ি ফেরার পথে শহরের চাউলিয়াপট্টির কাঞ্চন কলোনি মাজার মোড় এলাকায় একটি বালুবাহী ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক্টরসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

এমকে