সাভারে রানা প্লাজার দু’বছর পূর্তিতে নিহত সকলের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় শ্রমিক লীগের আয়োজনে সাভার বাজার বাসষ্ট্যান্ডের সামনে ধসে পড়া রানা প্লাজার সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা।

অবিলম্বে সরকারের কাছে রানা প্লাজা ধসের সঙ্গে জড়িত সকল দোষীদের শান্তি নিশ্চিত এবং ক্ষতিপূরণের আইন বদলের দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা।

সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান এ মোমবাতি প্রজ্বলন কর্মসূচির উদ্বোধন করেন। শত শত শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।

এ সময় নিহত শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।

কেএইচ