লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ১৫০ পিস ইয়াবাসহ ফয়সাল রাজু(২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।ফয়সাল রাজু উপজেলার দূর্গাপুর গ্রামের বানীয়াটারী এলাকার মৃত মোক্তার আলীর পুত্র।
রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লালমনিরহাট ডিবি পুলিশের এস.আই মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা হয়েছে।
নুরনবী/জারিফ





