সকাল থেকেই বৃষ্টির দাপট। শ্রাবন মেঘের দিন। শ্রাবনের শেষ দিনে বৃষ্টি যেন ভাসিয়ে নিয়ে যেতে চায় সবকিছু।

রাজধানীর অনেক জায়গাতেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অফিসগামী মানুষকে পোহাতে হয়েছে সীমাহীন দুর্ভোগ। পরিবহনের দেখা পেতে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে তাদের। যাত্রী ছাউনি না থাকায় বৃষ্টিতে ভিজতে হয়েছে বহু মানুষকে।কাকভেজা হয়েই অফিসে পৌঁছেছেন কেউকেউ।

শুধু ঢাকা নয় আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, দেশের সবকটি বিভাগেই শাওনের শেষ দিনে বৃষ্টি ঝড়ছে অঝোরে। দিনের অর্ধেকেরও বেশি সময় বৃষ্টিবানে বিঁধবে দেশ। দিনে ২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে। সারাদিনে বৃষ্টি ঝড়তে পারে টানা ৭ ঘণ্টা। রাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ