গাজীপুরে জেএমবির দুইজন পলাতক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব- ২। বৃহস্পতিবার রাতে র্যাব অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত দুই জেএমবি সদস্য গত ৩১ মে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে পলালিয়ে যায়। পরে তাদের গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাজীপুর থেকে জেএমবির দুইজন পলাতক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এমই





