টাঙ্গাইলের কালিহাতীতে গভীর রাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার। তিনি সোমবার উপজেলার ইছাপুর ও এলেঙ্গা পৌর এলাকা ঘুরে ঘুরে ভিক্ষুক, দুস্থ,প্রতিবন্ধী ও ছিন্নমূল মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেন।

মোজহারুল ইসলাম তালুকদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনেকে বলেন এখন আর আমাদের শীতে কষ্ট করতে হবে না । এছাড়া তিনি দরিদ্র কয়েকটি পরিবারের মাঝেও কম্বল বিতরণ করেন। এসময় তাঁর সাথে ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, এলেঙ্গা বাজার বণিক সমিতির সহ-সভাপতি দুলাল হোসনে, শামসুল হক বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা সদস্য শরীফ তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল মোল্লা, সফি ইসলাম প্রমূখ।

কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার জানান, প্রকৃত শীতার্তদের মাঝে যাতে কম্বলগুলো দেওয়া যায় এজন্যই রাতে বিতরণ করা। উপজেলার সকল দুস্থ অসহায়দের শীত নিবারণের জন্য আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এমএম