মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আাঠালিয়া এলাকা থেকে সোমবার অন্তঃসত্ত্বা রোকেয়া আক্তার নামে এক গৃহ বধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রোকেয়া ঔ এলাকার উজ্জ্বল হোসেনের স্ত্রী।
নিহতর বড় বান ফারজানা জানান কয়েক মাস আগে আঠালিয়া গ্রামের উজ্জ্বল হোসেনর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তার স্বামী চাপ দিয়ে আসছিল।
গেল রমজানের ঈদের পর দিন ৪০ হাজার টাকা রোকেয়ার স্বামীকে দেওয়া হয়। যাতে তাকে মারধর না করা হয়। কিন্তু তার পরও রোকেয়ার উপর নির্যাতন চালায়।
দ্বিতীয়বার যৌতুকের কারনেই বোন রোকেয়াকে বালিশের চাপা দিয়ে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতর বড় ভাই শুকুর আলী বাদী হয়ে থানায় মামলা করবেন বলে তিনি জানান।
সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দুজ্জামান বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
ময়না তদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





