বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে স্বতন্ত্র ও ওটরা ইউনিয়নে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে।

দেহেরগতি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান দোয়াত কলম প্রতীক নিয়ে ৪৫৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রয়াত ইউপি চেয়ারম্যান আতাউর রহমান খান বাদলের স্ত্রী নায়লা খান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৯১২ ভোট।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩জন ও উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

উপজেলা রিটানিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

ওই ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান খান বাদল গত ২০ এপ্রিল আকস্মিক ভাবে মৃত্যুবরণ করায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, ওটরা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আ. খালেক রাঢ়ী আনারস প্রতীক নিয়ে ১১৩৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ফিরোজ খান তালা প্রতীক নিয়ে পেয়েছেন ১৪১৭ ভোট।

রির্টানিং অফিসার মো. সাইফুল আলম জানান, কামরুজ্জামান টুলু নামে কাপ-পিরিচ প্রতীকে এক প্রার্থী ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগে ভোট বর্জন করেছেন বলে তিনি শুনেছেন তবে লিখিত পাননি।

গত ২৩ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে ওই ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান পদটি শুন্য হয়।

ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ