রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত দুই জামায়াত কর্মীসহ ৮৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মিঠাপুকুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো.মহিদুল ইসলাম জানান, নাশকতার ও হামলার অভিযোগে বিভিন্ন মামলা থাকায় জামায়াতের ২ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। মিঠাপুকুর উপজেলার খোর্দ্দশান্তিপুর গ্রামের হাজী মো.রোস্তম আলীর ছেলে জামায়াত কর্মী মো.জামিল মিয়া (৪৫) সন্তোষপুর গ্রামের মৃত আবদুল মান্নাননের ছেলে শিবির নেতা মো.বিপ্লব মিয়া(৩৮)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।

রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) মো. সাইফুর রহমান জানান, গ্রেফতারকৃতরা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন।

শনিবার বিকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।

এমআইএস