রাজধানীর পোস্তগোলায় মাইক্রোবাসের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছেন।

গতকাল (০৫ জুলাই) সোমবার রাত ৮টার দিকে পোস্তগোলা সেতুতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম মো: সানি (১৫)। সে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় পরিবারের সঙ্গে থাকত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রাত ৮টার দিকে পোস্তগোলা সেতুর ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি মাইক্রোবাস ওই কিশোরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

সেখানে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এমবি