চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় স্থানীয় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত বশির আহমেদ (৪০) উপজেলার মগধারা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এঘটনা ঘটে।
সন্দ্বীপ থানার পরিদর্শক (তদন্ত) বিজন কুমার বড়ুয়া জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগধারা এলাকায় বশিরকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নিয়ে গেলে রাত পৌনে ১০টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
হত্যার কারণ বা কারা বশিরকে হত্যা করতে পারে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা বিজন।
এমই





