প্রায় ১০ ঘণ্টা পর জামালপুরের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শনিবার ভোর ৪টায় লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধারের পর এই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ২৫৫নম্বর লোকাল ট্রেনটি নান্দিনা রেল স্টেশনের হোম সিগন্যালের কাছে পৌঁছলে ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়।
জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. জহুরুল ইসলাম জানান, রাতেই ময়মনসিংহের কেওয়াটখালী থেকে রিলিফ ট্রেন এসে প্রায় ১০ঘণ্টায় উদ্ধার কার্যক্রম শেষ করে। এরপর ভোর ৪ টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে আসে।
এআই
রেলওয়ে সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ২৫৫নম্বর লোকাল ট্রেনটি নান্দিনা রেল স্টেশনের হোম সিগন্যালের কাছে পৌঁছলে ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়।
জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. জহুরুল ইসলাম জানান, রাতেই ময়মনসিংহের কেওয়াটখালী থেকে রিলিফ ট্রেন এসে প্রায় ১০ঘণ্টায় উদ্ধার কার্যক্রম শেষ করে। এরপর ভোর ৪ টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে আসে। - See more at: http://www.kalerkantho.com/online/country-news/2015/12/19/303505#sthash.JPl5a9IA.dpuf