নড়াইল সদরের ভবানীপুর গ্রামে মফি শেখ (৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশী এক যুবক।
সোমবার (১৮ জুলাই) দুপুরে ভবানীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মফি ভবানীপুর গ্রামের মোতালেব হোসেন হিরুর ছেলে।
পুলিশ জানায়, মফি ও তার ছেলে দুপুরে সরকেলডাঙ্গা গ্রাম থেকে বাড়িতে ফিরছিলেন। এসময় ভবানীপুর গ্রামের মাথাভাঙ্গা ব্রিজের কাছে পৌঁছালে প্রতিবেশী লুৎফর রহমানের ছেলে জামিনুর ধারালো অস্ত্র দিয়ে মফিকে কুপিয়ে হত্যা করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস জানান, ধারণা করা হচ্ছে, শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
ওএফ





