ফেনীতে অস্ত্রসহ মো. আবুল কালাম আজাদ প্রকাশ ওরফে ম্যাড স্বপনকে (৩২) গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার পূর্ব বিজয়সিংহ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব বিজয়সিংহ গ্রামে অভিযান চালোনো হয়। এ সময় ম্যাড স্বপনকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি
জব্দ করা হয়।
র্যাব-৭ (সিপিসি-১) ফেনী ক্যাম্পের পরিচালক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, ম্যাড স্বপন ফেনী মডেল থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তিনি একাধিক মামলার পলাতক আসামি।
ওএফ





