রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে ঐতিহ্যবাহী হোসেনী দালানের সামনে বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনার পর আতঙ্কের মধ্যেও ইমাম বাড়া থেকে তাজিয়া মিছিল বের করা হয়েছে।
শনিবার সকাল ১১টা ৩৮ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্যে মিছিলটি বের হয়। জানাগেছে মিছিলটি রাজধানীর পল্টন এলাকা প্রদক্ষিন করে আবারো হোসনি দালান এলাকায় এসে শেষ হবে।
এর আগে, শুক্রবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে হোসেনী দালান চত্বরে পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটে।
প্রথম তাজিয়া মিছিল বের করার মুহূর্তে এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে এক কিশোর মারা যান। আহত হন শতাধিক। আহতদের ঢাকা মেডিকেল ও মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতাল ও মহাখালি সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হোসেনী দালানের ৪০০ বছরের ইতিহাসে এই প্রথম তাজিয়া মিছিলে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটলো বলে জানান হোসেনী দালান কমিটির সভাপতি ফিরোজ হোসেন।
এআই





