চট্টগ্রাম মহানগরীর এমইএস কলেজের তিন কলেজছাত্র প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে নগরীর বাকলিয়া থানার শেরশাহ রোডের ল্যান্ডমার্ক নামক এলাকায় এ ঘটনা ঘটে। কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আহতরা হলেন এমইএস কলেজের একাদশ শ্রেণির ছাত্র মোহাম্মদ রোকন, জুয়েল এবং বিবিএস-এর ছাত্র মো. শাহেদ।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রাত ৯টার দিকে বাকলিয়া থানা এলাকায় ছুরিকাঘাতে আহত তিন কলেজছাত্রকে হাসপাতালে নিয়ে আসে পথচারীরা। পরে তাদের হাসপাতালের ক্যাজুয়েলটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
কেএইচ





