চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় দুইটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

শুক্রবার সকালে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশের দোহাজারী ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল ভৌমিক জানান, দুইটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে একটি শিশু ও দুইজন পুরুষ ‍নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এমআইএস