জেলার সিদ্ধিরগঞ্জে ৫০ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১১।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ইব্রাহিমপুর গ্রামের শুক্কুর মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৪৫) ও কক্সবাজার জেলার টেকনাফ এলাকার আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৮)।

নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর এএসপি আলেপ উদ্দিন জানান, রবিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মৌচাক নিমাইকাশারী এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, সিদ্ধিরগঞ্জের মৌচাক সিএনজি পাম্পের পেছনে শফিকুল ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘বাপ্পী ট্রেডার্স’ থেকে তাকে আটক করা হয়। তার ব্যবহৃত ছাই রংয়ের এক্স-করোলা মডেলের প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। এছাড়া সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় মনির মিয়ার বাড়ির ভাড়াটিয়া দেলোয়ারকে আটক করা হয়।

র‌্যাব জানায়, এরা শক্তিশালী মাদক সিন্ডিকেটের সদস্য। শফিকুল ও দেলোয়ার কক্সবাজার এলাকা থেকে বড় পরিমাণ ইয়াবার চালান এনে নারায়ণগঞ্জ ও রাজধানীসহ এর আশপাশের এলাকায় পাইকারি সরবরাহ করত।

জেআই