গাইবান্ধার সাঘাটা উপজেলার চকদাতেয়া পশ্চিমপাড়া গ্রামে এক কৃষকের প্রায় আড়াই বিঘা জমির ধান কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। জানাগেছে, উপজেলার চকদাতেয়া পশ্চিম পাড়া গ্রামের মৃত সিরাজুল হকের পুত্র শামছুল হকের আমন ধান গত রাতে কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। ভীতসন্ত্রস্ত হয়ে ওই কৃষকের আতংকে দিন কাটছে।

এলাকা বাসী সূত্রে আরো জানা গেছে, দুর্বৃত্তরা চলতি মাসে দফায় দফায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে। এছাড়াও আলুর জমিতে রোপনকৃত আলুর চারা উপরে ফেলে যায় এবং প্রায় ৪০টি অপরিপক্ক কাঠের গাছ কেটে ফেলে । এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ওই কৃষকের ।

ক্ষতিগ্রস্থ কৃষক শামছুল হক জানান, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা এরকম কাজ করে আমাকে নিঃস্ব করার চেষ্টা করছে। আমি এব্যাপারে সাঘাটা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

রুবেল/নাজিব