রংপুর মেট্রোপলিটন পুলিশের মহানগর ডিবি পুলিশের প্রধানের করোনা শনাক্ত হয়েছে।

রংপুরের জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক করোনায় আক্রান্ত হয়েছেন।

রোববার (৩১ মে) সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার জানান, ওই কর্মকর্তার নমুনা রংপুর মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার পর তার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত হয়।

রংপুর মহানগর ডিবি পুলিশ সহকারী পুলিশ কমিশনার আলতাফ হোসেন জানান, এই ঘটনার পর আমরা সাবধানতা অবলম্বন করছি। তবে সিভিল সার্জনের দফতর থেকে ডিবি কার্যালয় লকডাউন ঘোষণা করার কোনও নির্দেশনা এখনও আসেনি।

কার্যালয় লকডাউনের বিষয়ে সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার জানান, মেট্রোপলিটান পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এমবি