রংপুরে বিএনপি ও জামায়াতের ২০ কর্মীসহ বিভিন্ন মামলায় ৫৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
রংপুরের জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, কোতয়ালী থানা পুলিশের অভিযানে বিএনপির ১২ জন ও জামায়াত-শিবিরের ৩ জন, পীরগাছা থানা পুলিশ বিএনপির ১ জন ও জামায়াত-শিবিরের ৩ জন এবং পীরগঞ্জ থানা পুলিশ জামায়াতের ১ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতা, গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তাদের পুলিশ হেফাজতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ ।
এদিকে, রংপুর জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর মো. নুর ইসলাম জানান, জেলা পুলিশের অব্যাহত বিশেষ অভিযানে একই সময়ে জেলার বিভিন্ন স্থান থেকে ৩৩ জনকে বিভিন্ন অপরাধ ও মামলায় জরিত সন্দেহে গ্রেফতার করা হয়েছে।
এসএইচ





