দিনাজপুরের খানসামা উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় ২য় শ্রেণীর এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

ঘটনাটি ঘটেছে, আজ শনিবার দুপুর সোয়া একটায় পাকেরহাট এলাকার ডিগ্রী কলেজ রাস্তায়।

নিহত স্কুল ছাত্রী শারমিন (৮) পাকেরহাট গ্রামের নূর ইসলামের মেয়ে। সে পাকেরহাট সরকারী প্রাথমিক বিদালয়ের ২য় শ্রেণীর ছাত্রী।

প্রতিদিনে মতো আজও স্কুলে এসেছিলো শারিমিন। বাড়ি ফেরার পথে এক দ্রতগামী নসিমন ভটভটি এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় শারমিনের।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কৃষ্ণ কুমার সরকার জানান, ঘাতক নসিমনটি আটক করা হয়েছে। লাশটি সুরতহাল করা হচ্ছে।

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ