ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বৃহস্পতিবার যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাত পরিচয়ের যুবক নিহত হয়েছেন। বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
ঢাকা থেকে যাত্রী বোঝাই করে বাসটি মাওয়ায় যাচ্ছিল। পথিমধ্যে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় বেপরোয়া গতির বাসটি ২৫ থেকে ২৬ বছর বয়সি পথচারি এক যুবককে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই যুবক মারা যান।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, নিহত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য যুবকের লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
জেআই





