রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ২ জন ও উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছেন।
আজ (২৯ অগাস্ট) রোববার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
শামীম ইয়াজদানী বলেন, মৃতদের মধ্যে দুজন রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন ও নওগাঁর একজন রয়েছেন। এর মধ্যে করোনায় রাজশাহীর দুজন এবং উপসর্গে রাজশাহীর দুজন, নাটোরের একজন, নওগাঁর একজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন মারা গেছেন।
রামেক পরিচালক বলেন, আগের তুলনায় রামেকে রোগী বেড়েছে। গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৩০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ৭৫ জন, সন্দেহভাজন ৪৩ জন ও করোনা নেগেটিভ রোগী ভর্তি রয়েছে ২৪ জন। মোট ৪১৮টি শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ১৭৬ জন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষায় ৩৮ জনের এবং মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৭৮ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা পজিটিভ আসে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২১ দশমিক ৩১ শতাংশ।
এমবি





