"গণতন্ত্র পুনরুদ্ধার, প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার" এ স্লোগানে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী ছাত্রদল খাগড়াছড়ি জেলা শাখার ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ সোমবার জেলা বিএনপি কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করা হয়।

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ সভাপতি সোহরাফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবিন চন্দ্র চাকমা।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ইউছুফ চৌধুরী, যুগ্ন সম্পাদক শহীদুল ইসলাম ফরহাদ, যুগ্ম সম্পাদক এড. মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক এম এন আবসার প্রমুখ।

এই সময় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করে সরকার হঠাও আন্দোলনে ছাত্র দলের নেতা-কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

এএস/ছিদ্দিক